রান্নার নির্দেশ সমূহ
- 1
ডিম ভালো করে সেদ্ধ করে নিতে হবে. তারপর কড়াতে তেল গরম হলে ডিম ভেজে তুলে নিতে হবে.
- 2
ওই তেলের মধ্যে গোটা গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিতে হবে ভাজতে হবে.
- 3
পেঁয়াজ একটু লালচে হলে রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভাজতে হবে. রসুনের কাঁচা গন্ধ চলে গেলে টমেটো বাটা দিয়ে নাড়তে হবে.
- 4
বাটা মসলা গুলো বেশ ভাজা ভাজা হলে তারপর লঙ্কা আর হলুদ গুড়ো সামান্য জলে গুলে ঢেলে দিতে হবে ও কষাতে হবে.
- 5
কষাতে কষাতে তেল ছেড়ে দিলে আদা বাটা ও স্বাদমতো নুন আর চিনি দিয়ে ডিম গুলো দিয়ে দিতে হবে ও সামান্য জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে.
- 6
5মিনিট পরে বেশ গা মাখা হলে নামিয়ে নিতে হবে.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/9727681





মন্তব্যগুলি