রেশমি প্রন (reshmi prawn recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিংড়ি মাছ ভালো করে বেছে নিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। নারকোল কুড়ে মিক্সিতে ঘুড়িয়ে ছেকে দুধ বের করে নিতে হবে। পিয়াজ লাল করে ভেজে নিয়ে বেরেস্তা করে নিতে হবে।
- 2
কুচনো পিয়াজ আদা রসুন বেরেস্তা পিয়াজ গরম মসলা জিরে লঙ্কা কাজু দই সব একসাথে বেটে নিতে হবে।
- 3
এবার পিয়াজ ভাজা তেলে বাটা মসলা দিয়ে কষতে হবে। মসলা কষার স্যথে সাথে পরিমান মতো নুন মিষ্টি হলুদ দিয়ে কষে চিংড়ী দিয়ে নাড়াচাড়া করে নারকোলের দুধ দিয়ে ফুটতে দিতে হবে। গরম মসলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে ।
- 4
জিরা রাইস দিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16550618








মন্তব্যগুলি (5)