চিতল মাছের মুইঠ্যা(chital macher muithya recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিতল মাছের পিসটি ভালো করে ধুয়ে মুছে নিতে হবে
- 2
মাছের ছালের উপর বেলনা দিয়ে আসতে আসতে চাপ দিতে হবে। এতে করে ছাল ও কাঁটা থেকে মাংসল অংশ বেরিয়ে আসবে।চামচের সাহায্যে সংগ্ৰহ করে নিতে হবে।
- 3
হাত দিয়ে কাঁটা গুলো ভালো করে বেছে নিয়ে মাছের সাথে ½টেবিল চামচ আদা বাটা অল্প পেঁয়াজ কুচি,½চামচ রসুন বাটা, ¼চামচ জিরে বাটা, ১টি লংকার কুচি, স্বাদ মতো লবণ, অল্প হলুদ ও সেদ্ধ করে রাখা আলু ভালো করে মেখে নিতে হবে। ওই মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে হাত দিয়ে মুইঠ্যা গুলো গড়ে নিতে হবে।
- 4
কড়াইয়ে ২০০ml জল গরম করে মুইঠ্যা গুলো অল্প সেদ্ধ করে নিতে ও বড়ো ছাঁকনিতে ছেকে জল ঝড়িয়ে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করা যাবে না, তা হলে মুইঠ্যা শক্ত হয়ে যাবে
- 5
এবার কড়ায়ে বেশ খানিকটা তেল গরম করে সেদ্ধ করা মুইঠ্যা গুলো অল্প ভেজে তুলে নিতে হবে।
- 6
ওই তেল থেকে কিছুটা তেল তুলে নিয়ে শুকনো লংকা ও পাঁচফোড়ন ফড়ণ দিয়ে বাকি পেঁয়াজ কুচিএকটু ভেজে নিয়ে এক এক করে আদা, রসুন, জিরে, টমেটো কুচি,গরম মসলা গুঁড়ো,হলুদ গুঁড়ো লবনও চিনি দিয়ে ভালো করে মসলা কষিয়ে নিয়ে মুইঠ্যা গুলো দিয়ে অল্প জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভি ঘন হয়ে এলে গ্যাস অফ করে দিয়ে পাত্রে নাবিয়ে নিতে হবে।
- 7
এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি