গন্ধরাজ চিকেন বিরিয়ানি

একেবারে কম মশলা দিয়ে অপূর্ব স্বাদের এই বিরিয়ানি অবশ্যই বানিয়ে খাবার অনুরোধ রইল।
গন্ধরাজ চিকেন বিরিয়ানি
একেবারে কম মশলা দিয়ে অপূর্ব স্বাদের এই বিরিয়ানি অবশ্যই বানিয়ে খাবার অনুরোধ রইল।
রান্নার নির্দেশ সমূহ
- 1
দেরাদুন রাইস ধুয়ে খুব ভালো করে জল ঝড়িয়ে নিতে হবে। চিকেন এর টুকরো গুলো পরিস্কার করে ধুয়ে নিতে হবে।
- 2
এবার একটি প্রেসার কুকারের মধ্যে যে কাপ মেপে চাল নেওয়া হয়েছে, সেই কাপের ২.৫ কাপ জল দিয়ে এরমধ্যে জল ঝরিয়ে নেওয়া চাল ও চিকেন দিয়ে দিতে হবে। এবার এরমধ্যে ২ টি গন্ধরাজ লেবুর পাতা টুকরো করে দিয়ে দিতে হবে ও ২ টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস ও ১/৪ চামচ নুন দিয়ে প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে দিতে হবে।
- 3
এবার একটি গ্যাস ওভেন জ্বালিয়ে, প্রেসার কুকার বসিয়ে, ৮ থেকে ১০ মিনিট রান্না করে নিতে হবে। হাই ফ্লেমে একটি সিটি ও লো ফ্লেমে একটি সিটি দিয়ে প্রেসার কুকার নামিয়ে নিতে হবে। এয়ার বের করে প্রেসার কুকার খুলে রাইস ও চিকেনের জল ঝরিয়ে নিতে হবে। চিকেনের টুকরো গুলো আলাদা করে নিতে হবে।
- 4
এবার গ্যাস ওভেনে একটি ননস্টিক কড়াই বসিয়ে, কড়াই গরম হলে তার মধ্যে ২ টেবিল চামচ সাদা তেল ও ২ টেবিল চামচ বাটার দিয়ে, একটু গরম হলে চিকেনের টুকরো গুলো দিয়ে একটু ভেজে নিতে হবে।
- 5
চিকেন একটু ভাজা ভাজা হলে, এরমধ্যে অল্প অল্প করে পুরো রাইস মিশিয়ে নিতে হবে। রাইস মেশানোর সাথে সাথে, এর সঙ্গে চিনি পরিমাণ মতো নুন, বিরিয়ানি মশলা ও ৩ টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস ও ৩ টি গন্ধরাজ লেবুর পাতার টুকরো মিশিয়ে নিতে হবে।
- 6
এভাবে হালকা ভাবে নেড়েচেড়ে সমস্ত কিছু মেশানো হয়ে গেলে, চিকেন ও রাইস গুলো একটূ সাইড করে পাঁচটি গন্ধরাজ লেবুর পাতা কড়াই এরমধ্যে বিছিয়ে দিতে হবে। এবার এর উপর মশলা ও লেবুর রস মেশানো চিকেন রাইস সমান করে দিয়ে, ৪ থেকে ৫ টুকরো গন্ধরাজ লেবু রেখে কড়াই এয়ার টাইট করে বন্ধ করে ২০ থেকে ৩০ মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই, অপূর্ব স্বাদ ও গন্ধের স্বাস্থ্যকর প্রায় মশলা বিহিন গন্ধরাজ চিকেন রাইস রেডি।
- 7
এবার গরম গরম পরিবেশন করুন। এটি এত অপূর্ব খেতে হয় কোনো রকম সাইড ডিশ না হলেও চলে।
Made this recipe? Share a Cooksnap!
Let Sukla Sil know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি