কাতলা মাছের সব্জি ঝোল (katla macher sabji jhol recipe in Bengali)

Sunanda Das @cook_sunanda7
কাতলা মাছের সব্জি ঝোল (katla macher sabji jhol recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছ নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি।
- 2
এবার সব সব্জি ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিতে হবে আর পেঁপে নুন দিয়ে প্রেসারে সিদ্ধ করে নিতে হবে ।
- 3
এরপর পেঁপে ছাড়া বাকি সব সব্জি নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে ।
- 4
এবার মাছ ভাজার তেলেই পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে আদা রসুন বাটা আর বাকি সব মশলা টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে কষতে হবে ।
- 5
এরপর সব সব্জি দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে সিদ্ধ হতে দিতে হবে সিদ্ধ হলে মাছ গুলি দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিতে হবে ।
- 6
এবার গরম গরম পরিবেশন করুন কাতলা মাছের সব্জি ঝোল ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14625301











মন্তব্যগুলি (19)