রান্নার নির্দেশ সমূহ
- 1
সেদ্ধ করা ডিম ও আলুতে নুন,হলুদ,কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি।
- 2
এবার কড়াই তে তেল গরম করে,আলু ও ডিম ভেজে তুলে নিয়েছি। একে একে আদা বাটা,রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছি,তারপর পেঁয়াজ কুচি দিয়ে 2 মিন ভালো করে ভেজে নিয়েছি।
- 3
এবার টম্যাটো কুচি,লঙ্কা কুচি দিয়ে,নুন,হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি।5 মিনিট পর টম্যাটো হলে গেলে,জিরে গুঁড়া,গরম মশলা গুঁড়ো, মিশিয়ে ভাজা ডিম,আলু দিয়ে ভালো করে মশলা মিশিয়ে অল্প জল দিয়েছি,জল শুকিয়ে মশলা টা মাখা মাখা হয়ে গেলে কুচানো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছি।ডিম কষা তৈরি,গরম ভাত বা রুটির সাথে দারুন লাগে ডিম কষা।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16469918





মন্তব্যগুলি