কাবাবের সফেদ গ্রেভি(Kebaber Safed Gravy Recipe In Bengali)

Swati Bharadwaj @explorefoodwithSwati
কাবাবের সফেদ গ্রেভি(Kebaber Safed Gravy Recipe In Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
কাবাব টুকরো করে কেটে রেডি করে নিন। গরম জলে দিয়ে দিন কাজু, পেঁয়াজ,আদা ও রসুন।
- 2
একটি প্যানে দিয়ে দিন গোটা গরম মশলা গুলো।বেশ সুগন্ধ ছাড়লে দিন এতে ঘি ও সাদা তেল।
- 3
1 টা পেঁয়াজ ও ক্যাপ্সিকাম চৌকো টুকরো করে কেটে নিয়ে তেলে দিয়ে ভাজুন। এতে সম্মিলিত করুন টুকরো কেটে রাখা কাবাব গুলো।
- 4
এবার দই সহযোগে বেঁটে নিন গরম জলে ভিজিয়ে রাখা উপকরণ গুলো।এবার এই গ্রেভি টা ঢেলে দিন প্যানে।
- 5
ভালো করে মিশিয়ে নিয়ে প্রয়োজন মতো গাঢ়ত্ব আনুন। অন্য একটা পাত্রে 1 টেবিল চামচ ঘি দিয়ে 4-6 টা গোটা গোলমরিচ ও শুকনো লঙ্কা গরম করুন।বেশ ফুটে গেলে সেই কাবাবের প্যানে ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দিন।
- 6
ওপর থেকে ইচ্ছে অনুসারে ক্রিম দিয়ে রুটি বা পরোটার সাথে উপভোগ করুন অনন্য স্বাদের এই পদটি।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16508020














মন্তব্যগুলি (11)