রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে 2 টো কাঁচা লঙ্কা মিশিয়ে সরষে বেটে নিয়েছি।মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দইয়ে নুন,হলুদ মিশিয়ে ফেটিয়ে রেখেছি।
- 2
কড়াই তে তেল গরম করে মাছ 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি।
- 3
এবার ওই তেলে কালো সরষে ও 2 টো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে দিয়েছি,একটু নেড়ে নিয়ে,ফেটানো দই দিয়েছি আঁচ কমিয়ে,তারপর তেল বেরোলে মাছ দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়েছি মশলা র মাছ।
- 4
এবার অল্প জল দিয়ে মশলা মাছের গা মাখা মাখা হলে নামিয়ে নিয়েছি।
- 5
গরম ভাতের সাথে পরিবেশন করেছি
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16616807




মন্তব্যগুলি