বেগুনের পকোড়া
#বর্ষা কালীন রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে বেগুনগুলো কে পাতলা পাতলা করে কাটতে হবে, তারপর বেগুন গুলো কে নুন দিয়ে মেখে রাখতে হবে কিছু সময়, এখন একটি বাটি নিয়ে ওই বাটিতে বেসন, চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, গোটা কালো জিরে নুন, চিনি আর প্রয়োজন অনুযায়ী জল দিয়ে একটি ঘন গোলা তৈরি করতে হবেই।
- 2
এখন কড়াইতে তেল গরম করতে হবে, তেল গরম হয়ে গেলে ওই বেসনের গোলাতে নুনমাখা বেগুন গুলো কে একটি একটি করে ডুবিয়ে গরম তেলে ভাজতে হবে, ভাজা টি লাল সোনালী হয়ে আসলে বেগুনের পকরা তৈরি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/10243814




মন্তব্যগুলি