কষা মুরগির মাংস
#ইন্ডিয়া
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাংস ধুয়ে পরিষ্কার করে নিতে হবে. তারপর একটা বাটিতে মাংস নিয়ে পেঁয়াজ বাটা আদা ও রসুন বাটা আর টক দই ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে মেখে আধ ঘন্টা রাখতে হবে
- 2
কড়াতে তেল গরম হলে তারপর তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর গোটা গরম মসলা ফোড়ন দিয়ে তারপর টমেটো কুচি দিয়ে ভাজতে হবে
- 3
টমেটো নরম হলে তারপর ম্যারিনেট করা মাংস টা দিয়ে নাড়তে হবে একটু পরে লঙ্কা ও হলুদ গুড়ো দিয়ে ভালো করে কষাতে হবে
- 4
কষাতে কষাতে যখন তেল ছাড়বে তখন স্বাদমত নুন দিতে হবে ও আবারো কষাতে হবে. চিকেন দিয়ে জল বেরোবে তখন একটু ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে রাখতে হবে
- 5
চিকেনের জলেই চিকেন সেদ্ধ হবে. আলাদা জলের দরকার নেই. পুরো রান্না টা কষানোর উপরে নির্ভর করছে. যত ভালো কষানো হবে ততো টাই খেতে ভালো হবে. জল শুকিয়ে যখন তেল বেরিয়ে আসবে তখন মাংস তৈরী
- 6
নামিয়ে নিয়ে ফ্রাইড রাইস অথবা পরোটার সাথে পরিবেশন করুন কষা মুরগির মাংস ।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি