চিকেন টিক্কা কাবাব

চিকেন টিক্কা কাবাব
রান্নার নির্দেশ সমূহ
- 1
কিউব আকারে কাটা চিকেন গুলো ভালো করে ধুয়ে তাতে একে একে হলুদগুঁড়ো, লংকা গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, আদারসুন বাটা, টমেটো ও কাঁচালঙ্কা পেস্ট ও দই দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে ও দুই থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে.
- 2
কাবাব বানানোর জন্য যে কাঠিগুলো ব্যবহার করবে সেগুলোকে 30মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখতে হবে.
- 3
এবার ওই ম্যারিনেট করা চিকেনগুলোকে ওই কড়াইতে অল্প তেল দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে 2-3মিনিটের জন্য.
- 4
এবার ওই হালকা আঁচে ভাজা চিকেন গুলো কে কাবাব কাঠির মধ্যে একে একে পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো কিউব এর সাথে গেথে রাখতে হবে.
- 5
এবার হালকা আঁচে গ্যাস জ্বালিয়ে এদিকওদিক করে সেঁকে নিলেই তৈরী চিকেন টিক্কা কাবাব.
- 6
থালায় ধনেপাতার চাটনি, কিউব স্যালাড, লেবু, চিপস ও কোল্ড ড্রিঙ্কস দিয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন টিক্কা কাবাব.
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি