মাছের পাতলা ঝোল
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাছের পিস ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে গরম তেলে ভেজে তুলে নিতে হবে । ওই তেলে আলু গুলোও ভেজে তুলে নিতে হবে ।
- 2
তেল কমিয়ে ১চামচ মতো করে নিতে হবে । ওই তেলেই ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুঁচি বাদামি করে ভেজে আলুগুলো দিয়ে নেড়েচেড়ে অল্প জল দিতে হবে ।
- 3
ফুটে উঠলে হলুদগুঁড়ো, নুন, আদা বাটা দিয়ে নাড়তে হবে জল কমে এলে আরো ২কাপ জল ঢেলে ফুটতে দিন ।
- 4
আলু সিদ্ধ হয়ে গেলে ঝোল ঝোল রেখে নামিয়ে নিন । উপর থেকে চেরা কাঁচা লঙ্কা সাজিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/10628951




মন্তব্যগুলি