স্পাইসি চিলি ব্রেড

স্পাইসি চিলি ব্রেড
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সব সব্জি গুলো কেটে একটি পাত্রে রাখুন এবং পাউরুটি চারটি মিক্সারে গুঁড়ো করে নিন
- 2
এবার ব্রেড গুঁড়োর সঙ্গে কুচিয়ে রাখা সব সব্জি (কিউব করে কাটা ক্যাপসিকাম ও পিঁয়াজ বাদে)ভালো করে মাখুন, যদি প্রয়োজন হয় খুব সামান্য জল মেশান, এবার ১ টেবিল চামচ কর্নফ্লোর,গোলমরিচ গুঁড়ো,সয়াসস,লঙ্কাগুঁড়ো,লবন মেশান আবার ভালো করে মাখুন এবং একটা ডো তৈরী করুন..এবার ঐ ডো থেকে ছোটো ছোটো টুকরো কেটে নিন,এবং হাতের সাহায্যে চৌকো আকার দিন
- 3
কড়াইতে তেল গরম করুন,ডুবো তেলে সবকটা ব্রেড টুকরো খুব সাবধানে ভেজে তুলে নিন
- 4
অন্য একটি প্যানে ২ টেবিল চামচ তেল দিন,গরম হলে আদা, রসুন,কাঁচালঙ্কা কুচি দিন, একটু নাড়াচাড়া করে কিউব করে কেটে রাখা পিঁয়াজ ও ক্যাপসিকামের টুকরো গুলো দিন, ২/৩ মিনিট মত নেড়েচেড়ে একে একে গোলমরিচের গুঁড়ো,ভিনগার,সয়াসস্, চিলিসস্ ও টম্যেটো সস্ দিন,ভালো করে নাড়তে থাকুন
- 5
এবার ১ টেবিল চামচ কর্নফ্লোর হাফ বাটি জলে গুলে দিয়ে দিন..নেড়েচেড়ে ভেজে রাখা ব্রেড পকড়া গুলো দিয়ে দিন..এবার মিনিট ২ মতো রান্না করে উপর থেকে পেঁয়াজ পাতা কুচি ছড়িয়ে দিন
- 6
এবার আপনার পছন্দ মতো একটি পাত্রে নামিয়ে নিন এবং ফ্রায়েড রাইস, রুটি বা পরটার সঙ্গে গরম গরম সার্ভ করুন অপূর্ব স্বাদের এই স্পাইসি চিলি ব্রেড
Keywords
Similar Recipes
More Recipes





















মন্তব্যগুলি