ওটস হান্ডবো(oats handvo recipe in Bengali)
#goldenapran2
পোস্ট 1
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি পাত্রে ওটসের গুঁড়ো সুজি গাজর কোরা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিলাম
- 2
আধা কাপ জল দিয়ে ভালো করে সব মিশিয়ে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর আবার অল্প জল ধনেপাতা কুচি মিশিয়ে পরিমাণমতো নুন ফ্রুট সল্ট মেশালাম। একটি ফ্রাইং প্যানে 2 চামচ তেল গরম করতে দিলাম এরপর এতে সর্ষে সাদা তিল ও হিং ফোঁড়ন দিলাম ।
- 3
ফ্রাইংপ্যানে ওটস ও সুজির গোলাটা দিয়ে দিলাম এবং আঁচ কম করে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দিলাম এরপর এটা কে উল্টে একটা প্লেটে বের করে নিলাম।
- 4
ফ্রাইং প্যানে আবার এক চামচ তেল দিয়ে এতে সরষে সাদা তিল ও হিং ফোড়ন দিলাম এবং হান্ডবো টা উল্টো করে প্যানে দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না হতে দিলাম। এরপর পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/10814193













মন্তব্যগুলি