বাসন্তী পোলাও (basonti polau recipe in Bengali)

Debjani Dhar @cook_16524468
বাসন্তী পোলাও (basonti polau recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
চালটা নিয়ে খুব ভালো করে ঠান্ডা জলে ধুতে হবে
- 2
চালের সঙ্গে ঘি, হলুদ, আধ চাচামচ নুন, 1চামচ চিনি,গোটা গরম মশলার ভালো করে মিশিয়ে নিন আলতো হাতে।ম্যারিনেট করা চালটা ঘণ্টাখানেকের জন্য রেখে দিন।
- 3
এক ঘণ্টা পর একটা পাত্রে 2 টেবিলচামচ ঘি গরম করুন।গরম হয়ে গেলে কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে ভাজুন।সোনালি রং ধরলে কাজু-কিশমিশ ঘি থেকে ছেঁকে নামিয়ে নিন।
- 4
ওই ঘিয়ের মধ্যেই তেজপাতা আর গোটা গরমমশলা দিন ফোড়ন হিসেবে।ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে চালটা দিয়ে ভালো করে ভাজতে আরম্ভ করুন।
- 5
তার পর বাদাম, কিশমিশ, চিনি আর 3 1/2 জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে অন্তত 15 মিনিট।
- 6
জল শুকিয়ে গেলে উপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে আলু দম বা চিকেন বা মাটন এর সঙ্গে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/11072153





মন্তব্যগুলি