ধাবা স্টাইলে মশলা আলু ফুলকপি (dhaba style masala aloo recipe in Bengali)

#Masterclass পোস্ট 4
ধাবা স্টাইলে মশলা আলু ফুলকপি (dhaba style masala aloo recipe in Bengali)
#Masterclass পোস্ট 4
রান্নার নির্দেশ সমূহ
- 1
উপরের দেওয়া উপকরণ গুলির ছবি দিয়ে দিলাম আগে।
- 2
কড়াইতে 3-4 টেবিল চামচ তেল গরম করে ফুলকপি ভেঁজে নিতে হবে সামান্য লবণ দিয়ে অল্প লাল হওয়া পর্যন্ত। ফুলকপি ভাজা হয়ে গেলে আলাদা করে তুলে রেখে দিতে হবে। এরপর আলুও একই ভাবে ভেঁজে নিতে হবে সামান্য লবণ দিয়ে তারপর আলুও তুলে রেখে দিতে হবে।
- 3
কিছুটা তেল এরপর তুলে রেখে দিতে হবে। 2 টেবিল চামচ তেল কড়াই এ গরম করে গোটা জিরা ও গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। এরপর সব গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। এরপর টমেটো ও আদা বাটা দিয়ে ভালো করে 1 মিনিটের মতন কষাতে হবে।
- 4
এরপর আলু ও ফুলকপি দিয়ে দিতে হবে ও পরিমান মতন লবণ ও চিনি।
- 5
1 কাপ এর মতন জল দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে যতক্ষন না তেল বেরিয়ে আসছে। তারপর ধনেপাতা কুঁচি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে ফেলতে হবে।
- 6
এরপর গরম গরম ধাবা স্টাইলে বানানো মশলা আলু ফুলকপি পরিবেশন করুন গরম রুটি, পরোটা বা ভাতের সঙ্গে।
Keywords
Similar Recipes
More Recipes
- ঝিরি আলুভাজা (jhiri alu bhaja recipe in Bengali)
- আলু ফুলকপিতে রুই মাছের ঝোল (alu foolkopi diye rui macher jhol recipe in Bengali)
- কুচো চিংড়ি মাছের পকোড়া kucho chingri macher pakora
- জিরে টমেটো কই (jire tomato koi recipe in Bengali)
- কেশরী মালাই মুগপাকন পিঠা (kesari malai moog pakan pitha recipe in Bengali)




















মন্তব্যগুলি