সর্ষে পোস্ত ভেটকি(sarse posto bhetki recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
ভেটকি মাছে নুন ও হলুদ মাখিয়ে সরষের তেলে হালকা বাদামী করে ভেজে তুলে নিলাম
- 2
১/২ টেবিল চামচ তেল প্যানে রেখে বাকি মাছ ভাজার তেলটা সরিয়ে নিলাম নিলাম এবং প্যানে পড়ে থাকা তেলে গ্ৰেভির জন্য কারিপাতা, পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ফোরন দিলাম
- 3
একটু নেড়েচেড়ে সরষে ও পোস্ত বাটা দু'টো একসাথে মিশিয়ে প্যানে ঢেলে দিলাম
- 4
হলুদ গুঁড়ো ও নুন মিশিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম
- 5
এবার পরিমাণ মতো জল মিশিয়ে ফুটিয়ে নিলাম কিছুক্ষণ
- 6
এরপর ভাজা মাছগুলো গ্ৰেভিতে ছেড়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম
- 7
এরপর নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করলাম সরষে পোস্ত ভেটকি
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/11286738














মন্তব্যগুলি