চিকেন ভর্তা(chicken bharta recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্যানে সাদাতেল ও অর্ধেকটা মাখন একসাথে গরম করে জিরে, তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ ও দারচিনি ফোরন দিলাম
- 2
একটু নেড়েচেড়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবং পেঁয়াজটা স্বচ্ছ হয়ে এলে চিকেনের টুকরো গুলো দিয়ে দিলাম
- 3
বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজ ও চিকেনের গায়ে হালকা বাদামী রং ধরতে শুরু করলে আদাবাটা ও রসুনবাটা দিয়ে নেড়ে নিলাম
- 4
এবার টমেটো পিউরি, কাজু বাটা, কাঁচালঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম
- 5
এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপিয়ে মাঝারি আঁচে রেখে দিলাম চিকেন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত
- 6
এরপর ঢাকা খুলে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম যতক্ষণ না গ্ৰেভি একদম শুকিয়ে গামাখা গামাখা হয়ে যায়
- 7
এরপর সবকিছু খুব ভালোভাবে নেড়ে নিলাম কিছুক্ষণ যাতে থকথকে ভর্তা তৈরী হয়ে যায়
- 8
এরপর টকদই-টা খুব ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে নিলাম যাতে কোনো ডেলা তৈরী না হয়
- 9
এবার ফ্রেশ ক্রিম, কসুরী মেথি, ধনেপাতা কুচি, গরম মশলার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো এবং বাকি অর্ধেকটা মাখন মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলাম
- 10
চিকেন ভর্তা এবার পরিবেশন করার জন্য একদম তৈরী। রুটি,পরোটা বা নান সবকিছুর সাথেই এই রান্নাটা খুবই ভালো লাগে খেতে
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি