পালং চিকেন বিরিয়ানি (palang chicken biryani recipe in Bengali)

পালং চিকেন বিরিয়ানি (palang chicken biryani recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পালংশাক,২ টো কাঁচালংকা, ধনে পাতা, পুদিনা পাতা এক সাথে মিক্সারে দিয়ে পেস্ট বানিয়ে নিন। অল্প ধনেপাতা, পুদিনাপাতা, ২ টো কাঁচালংকা রেখে দিন।
- 2
প্রথমে একটা বড় পাএে চিকেন নিন,তারপর ওতে টকদই, হলুদ গুঁড়ো, লংকাগুঁড়ো, শাহি বিরিয়ানি মশলা, আদারসুন বাটা, ১/২ চামচ নুন,গরম মশলা গুড়ো,পেস্ট করা সব দিয়ে ভালো করে মেখে ১৫ মিনিট ফ্রিজে রেখে দিন।
- 3
কড়া তে তেল গরম করে ওতে ১ টা পেঁয়াজকুচি ভেজে তুলে নিন।
- 4
এবার কড়াতে ২ টো পেঁয়াজ লাল করুন ওতে ম্যারিনেট করা চিকেন দিন। হাল্কা আঁচে রান্না করুন, চিকেন র জল শুকিয়ে গেলে উপরদিয়ে ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে নিন।
- 5
এবার একটা বড় হাড়িতে ৩ বড় জগ জল জল বসান,ওতে ধনেপাতা, পুদিনাপাতা, কাঁচালংকা, গোটা গরম মশলা, শা জিরা, ১ চামচ নুন, ১/২ লেবুর রস দিন। জল ফুটে উঠলে চাল দিন, চাল ৭০% হয়ে গেলে জল ঝড়িয়ে রাখুন।
- 6
তার পর একটা বড় হাড়িতে তে ২ চামচ ঘি দিন তারপর ওতে রান্না করা পালক চিকেন টা দিন, ১/২ লেবুর রস আর ১/২ বিরিয়ানি মশলা ছড়িয়ে দিন, তার উপর ভেজে রাখা পেঁয়াজ, ধনেপাতা, এক সাথে মিলিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিন।
- 7
এবার রান্না করা চাল টা চিকেনের ওপর ঢেলে ভালো করে হাত দিয়ে সেট করে নিন।
- 8
ওপর দিয়ে পেঁয়াজকুচি, ধনে পাতা কুচি ছড়িয়ে দিন, ১ চামচ ঘি দিন। তারপর হাড়ির মুখ ভালো করে বন্ধ করে ১৫ মিনিট হাল্কা আঁচে দম দিন।
- 9
১৫ মিনিট পর স্যালাদ ও রায়েতা দিয়ে গরম গরম পরিবেশন করুন
- 10
তৈরি পালং চিকেন বিরিয়ানি
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি