চিংড়ি মাছের বিনুনি কচুরি(chingri macher binuni kachuri recipe in Bengali)

#ময়দা রেসিপি
নানা ধরণের কচুরি আমরা অনেকে খেয়ে থাকি আজকে সেরকমই একটি নতুনত্ব কচুড়ির রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে।
চিংড়ি মাছের বিনুনি কচুরি(chingri macher binuni kachuri recipe in Bengali)
#ময়দা রেসিপি
নানা ধরণের কচুরি আমরা অনেকে খেয়ে থাকি আজকে সেরকমই একটি নতুনত্ব কচুড়ির রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি পাত্রে ছোলার ডাল ভিজিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে।
- 2
অন্যদিকে চিংড়ি মাছ গুলোর মাথা ও খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে
- 3
আধা ঘন্টা পর একটি মিক্সিং যারে খোসা ছাড়ানো দিয়ে রাখা চিংড়ি মাছ, জলে ভেজানো ছোলার ডাল,রসুন কোয়া,কাঁচা লঙ্কা ও অল্প নুন দিয়ে মিহি করে বেটে নিতে হবে।প্রয়োজনে 1 থেকে 2 চামচ জল দেওয়া যাবে
- 4
বাটা টি এরকম মিহি হবে,কোনো রকম কোনো দানা ভাব থাকবে না
- 5
এরপর একটি ফ্রাইং প্যানে 1 চা চামচ সরষের তেল দিয়ে তাতে একে একে কালোজিরা ও রসুন কুচি ফোড়ন দিয়ে দিতে হবে
- 6
রসুন হালকা ভাজা হয়ে গেলে যেতে রাখা চিংড়ি মাছের মিশ্রণটি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।যাতে মিশ্রণটি তে একটুও জল না থাকে।
- 7
ভাজা হয়ে গেলে একটি বাটিতে তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে
- 8
অন্যদিকে একটি বাটিতে ময়দা কালোজিরা ও সাদা তেল একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে
- 9
তারপর তাতে সুজি দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 10
এবার সব কিছু ভালোকরে মিশিয়ে ময়দাতে ময়ান ঠিক হয়েছে কিনা দেখার জন্য অল্প ময়দা নিয়ে হাত মুঠো করে যদি ময়দা দোলা পাকিয়ে আসে তাহলে বুঝতে হবে ময়ান একদম ঠিক হয়েছে।
- 11
এবার পরিমাণমতো জল দিগে একটি নরম ডো মেখে নিয়ে আধাঘন্টা ঢেকে রেখে দিতে হবে
- 12
আধাঘন্টা পর ডো থেকে ছোট ছোট লেচি কেটে সমান আঁকারের লুচির মতো বেলে নিতে হবে
- 13
এবার একটি লুচির মাঝ খানে পুর ভালো করে ছড়িয়ে দিতে হবে
- 14
তারপর অন্য একটি লুচি দিয়ে ঢেকে চারপাশ ভালো করে চেপে নিতে হবে
- 15
আমরা পুলি পিঠা বানানোর সময় যেমন বিনুনি মতো করি সেরকম এই লুচির চারিপাশে করতে হবে
- 16
কচুরি দেখতে এরকম হবে
- 17
এবার সব কটি লুচি এভাবে তৈরি করে নিয়ে কড়াইতে সাদাতেল গরম করে লুচি গুলো ভেজে নিতে হবে
- 18
এভাবে সব কটি কচুরি ভাজা হয়ে গেলে নিজের পছন্দমতো সবজি বা আচার এর সাথে গরম গরম পরিবেশন করুন এই চিংড়ি মাছের বিনুনি কচুরি
Keywords
Similar Recipes
More Recipes
- নিরামিষ পনির ভাপা (Paneer Bhapa Recipe in Bangla)
- হাসের মাংস কষা (hanser mangsho kosha recipe in Bengali)
- ধুলো চিংড়ির হাতে মাখা ভর্তা (dhulo chingrir hate makha bhorta recipe in Bengali)
- চিকেন স্ট্যু (chicken stew recipe in Bengali)
- সুগার ফ্রি হেলদি বনানা ব্রেড (sugar free healthy banana bread recipe in Bengali)




















মন্তব্যগুলি