চিকেন হট্ ডগ (chicken hot dog recipe in Bengali)

এটি বাচ্চাদের টিফিনের জন্য খুবই টেস্টি একটি রেসিপি
চিকেন হট্ ডগ (chicken hot dog recipe in Bengali)
এটি বাচ্চাদের টিফিনের জন্য খুবই টেস্টি একটি রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিকেন মিক্সিতে পেস্ট করে আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, ১টেবিল টমাটো সস,লন্কা গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো, সয়াসস দিয়ে মেখে নিতে হবে।
- 2
এবার লম্বা প্লাস্টিক পেপারে তেল মাখিয়ে চিকেন লম্বা শেপে মুড়ে দুসাইড ভালো করে সুতো দিয়ে বেঁধে দিতে হবে।
- 3
এবার কড়াইতে জল গরম করে ২০মিনিট চিকেন সেদ্ধ করে নিতে হবে। তৈরি হয়ে যাবে সসেজ্ ।
- 4
এবার কড়াইতে তেল গরম করে আঁচ কমিয়ে লাল করে সসেজ্ গুলো ভেজে তুলে নিতে হবে।
- 5
এবার পেয়াজ কুচি, মেয়োনিজ, কাসুন্দি, চিলি সস, ১টেবিল চামচ টমাটো সস,অরিগেনো, ধনেপাতা কুচি মিশিয়ে নিতে হবে। লম্বা ব্রেডের মাঝামাঝি ছুরি দিয়ে ফাঁকা করে নিতে হবে।
- 6
এবার ব্রেডের মাঝে মিশ্রণ টা ভালো করে লাগিয়ে চিকেন সসেজ্ বসিয়ে দিতে হবে।
- 7
তাওয়া গরম করে মাখন দিয়ে হালকা আঁচে ব্রেড নীচে সেঁকে নিতে হবে। উপরে মেয়োনিজ, টমাটো সস, ধনেপাতা কুচি ও চিজ গ্রেট করে দিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি