গাজরের হালুয়া (gajarer halua recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে গাজরের খোসা ছাড়িয়ে জলে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর গ্রেটার দিয়ে সব গাজর গুলোকে গ্রেট করে নিতে হবে যেমনটা নিচের ছবিতে দেওয়া আছে।
- 2
এবার গ্যাস অন করে করাই এ দুধ দিতে হবে। দুধ ফুটে উঠলে গ্রেট করে রাখা গাজর ও সামান্য লবণ দিতে হবে। ভালো করে নেড়ে মাঝারি আঁচে ঢাকনা দিয়ে 20 মিনিট মতো রান্না করতে হবে। তবে মাঝে 2 থেকে 3 বার ঢাকনা খুলে নাড়াচাড়া করতে হবে।
- 3
এরপর কাজু ও কিশমিশ দিতে হবে।
- 4
দুধ মোটামুটি শুকিয়ে এলে চিনি দিতে হবে।তবে চিনিটা পছন্দ মতো দিতে পারেন।
- 5
চিনি পুরোপুরি গোলে গেলে ঘি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। ঘি দেওয়ার পর ক্রমাগত নাড়াচাড়া করতে হবে তা না হলে করাই তে লেগে যেতে পারে। হালুয়া মোটামুটি হয়ে এলে শেষে এলাচগুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিতে হবে।
- 6
তাহলেই রেডি খুবই সহজ একটি ডেজার্ট"গাজরের হালুয়া"।ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (2)