সবজি মশলা খিচুড়ি(sabji mashla khichdi recipe in Bengali)

#goldenapron3
এবারের ধাঁধা দিয়ে আমি খিচুড়ি বানিয়েছি, সাথে ২ টো উপকরণ ও নিয়েছি, হিং ও মেথি।
খিচুড়ি আমরা সবাই খেতে ভালোবাসি, আমি এতে অনেক সবজি ও দিয়েছি, আপনারা ও বানিয়ে দেখুন।

রান্নার নির্দেশ সমূহ
- 1
সব ডাল প্রথমে শুকনো খোলায়ে ভেজে নিন
তারপর চাল ও ডাল ভালো করে ধুয়ে নিন। - 2
গাজর, কড়াইশুঁটি, বিনস কেটে অল্প সেদ্ধ করে নিন।
- 3
আলু ও ফুলকপি ডুমো ডুমো করে কেটে তেল গরম করে ভেজে নিন।
- 4
এবার হাঁড়ি তে তেল গরম করুন, তেল গরম হলে ওতে গোটা গরম মশলা, তেজপাতা, হিং, শুকনো লংকা, গোটা জিরা দিন তারপর ওতে পেঁয়াজ কুচি দিন।
- 5
পেঁয়াজ হাল্কা লাল হলে টমেটো ও আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষুন, তারপর ওতে সব মশলা, নুন দিয়ে ভালো করে সব মিশিয়ে নিন, অল্প জল দিন।
- 6
জল শুকিয়ে মশলা তেলে উঠে এলে ওতে সব সবজি, আলু ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নিন।তারপর ডাল ও চাল দিয়ে মিশিয়ে নিন।
- 7
মেথি কে হাতে ঘষে খিচুড়ি তে দিয়ে দিন।
এবার ৪ কাপ জল দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিন। - 8
চাল ভালো ভাবে সেদ্ধ হয়ে গেলে গরম মশলা ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।গ্যাস অফ করে ১ চামচ ঘি দিয়ে হাঁড়ি মুখ বন্ধ করে ১০ মিনিট রেখে দিন ।
- 9
তৈরি মশলা সবজি খিচুড়ি, গরম গরম পাঁপড় ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা দিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (10)