পাপড়ি চাট (paapri chaat recipe in Bengali)
#কিডস স্পেশাল রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দা, আটা,সুজি,নুন,তেল ও কালো জিরে ময়াম দিয়ে হালকা গরম জলে মেখে নিন।
- 2
মেখে ১ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিন।
- 3
তারপর একটা বড় করে বেলে নিয়ে, একটা বাটির সাহায্যে গোল গোল করে কেটে নিন।
- 4
এবার একটা কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিন।
- 5
এবার ছাকা তেলে দুপিঠ ভেজে তুলে নিন।এবং একটা পেপার এর ওপর বিছিয়ে দিন।
- 6
এবার টকদই নিয়ে ওতে নুন,বিট নুন,জিরে ভাজা, চাট মশলা মিশিয়ে ফেটিয়ে নিন।
- 7
এবার এক এক করে সাজানোর পালা।প্রথমেই ভেজে রাখা পাপড়ি দিন, তার ওপর ঘুগনি দিন।এবার ফেটানো টকদই দিন,তার ওপর পেয়াজ ও লঙ্কা কুচি।তারপর ঝুড়ি ভাজা ও ধনেপাতা কুচি।সবশেষে চাট মশলা, ভাজা জিরে ও বিট নুন ছড়িয়ে পরিবেশন করুন।যদি পাপড়ি বেচেঁ যায় সেগুলো ভাজার পর ঠান্ডা হলে একটা কৌটো করে কিছুদিনের জন্য সংগ্রহ করে রাখা যায়।এটি আমার মেয়ের খুব প্রিয়।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/12421405














মন্তব্যগুলি (3)