পটলের দোলমা(patoler dolma recipe in Bengali)
#পরিবারের প্রিয় রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
পটলের খোসা ছাড়িয়ে ভেতরের বীজগুলো একটা চামচ দিয়ে বের করে নিন।
- 2
চিংড়ি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে পেস্ট বানিয়ে নিন।পটল বীজের ও পেস্ট বানিয়ে নিন।তারপর ১টেবিল চামচ তেল দিয়ে ওর মধ্যে একে একে ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা,১টেবিল চামচ টমেটো বাটা,পটল বীজ বাটা,চিংড়ি বাটা,১/৪ চা চামচ লঙ্কা গুঁড়ো,১/৪ চা চামচ জিরে গুঁড়ো,১/৪ চা চামচ ধনে গুঁড়ো,১/৪ চা চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে কষিয়ে পুর টা একদম শুকনো করে নিতে হবে।
- 3
এরপর পটল গুলোর ভেতর পুর টা ভরে পটলের মুখ টা কাঠি দিয়ে আটকে দিতে হবে যাতে ভাজার সময় বা কষানোর সময় পুর বেরিয়ে না আসে।
- 4
কড়াইতে ২ টেবিল চামচ তেল দিয়ে ওর মধ্যে অল্প লবণ দিয়ে পটল গুলো সাবধানে উল্টে পাল্টে ভেজে তুলে রাখুন।
- 5
পটল ভাজার তেলের মধ্যে বাকি তেলটুকু দিয়ে এরপর একে একে পেঁয়াজ বাটা,টমেটো বাটা,আদা রসুন বাটা,লঙ্কা গুঁড়ো,হলুদ গুঁড়ো,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো আর চিনির বাকি অংশ গুলো দিয়ে অল্প অল্প করে জল দিয়ে কষাতে থাকুন।মশলা থেকে তেল ছেড়ে আসলে পটল গুলো দিয়ে সাবধানে নাড়াচাড়া করে মশলা টা মাখিয়ে নিয়ে জল ঢেলে দিন।
- 6
স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিন আর ঢাকা দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করুন।পটল সিদ্ধ হয়ে আসলে গ্যাস অফ করে দিন।
- 7
পরিবেশন করার আগে কাঠি দিয়ে গাঁথা পটলের মুখ গুলো সরিয়ে দিন।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (5)