চিলি চিকেন(chilli chicken recipe in Bengali)

#পরিবারের প্রিয় রেসিপি
চিলি চিকেন(chilli chicken recipe in Bengali)
#পরিবারের প্রিয় রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেন টাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
- 2
এবার ওর মধ্যে এক এক করে ডিম ময়দা ১চামচ কর্নফ্লাওয়ার ১ চামচ সয়াসস ১ চা-চামচ গোলমরিচের গুঁড়ো আদা রসুনের পেস্ট আর পরিমাণ মতো নুন দিয়ে ১০মিনিট ম্যারিনেট করে রাখতে হবে।
- 3
এবার একটা কড়াইতে তেল দিয়ে চিকেন ভেজে নিতে হবে।
- 4
এবার পেঁয়াজ ক্যাপ্সিকাম টমেটো সব চৌকো চৌকো করে কেটে নিতে হবে।
- 5
এবার চিকেন গুলো তুলে রেখে ওই তেলে আদা কুঁচি রসুন কুঁচি দিয়ে প্রথম একটু ভেজে নিতে হবে।
- 6
তারপর ওর মধ্যে পিয়াজ দিয়ে ভাজতে হবে।
- 7
তারপর মধ্যে টমেটো দিয়ে একটু নেড়ে নিয়ে নুন দিতে হবে।
- 8
এবার এক এক করে সসগুলো দিয়ে দিতে হবে ১ চা-চামচ রেড চিলি সস টমেটো কেচাপ ভিনিগার দিয়ে নাড়তে হবে।
- 9
এবার ক্যাপ্সিকাম টা দিতে হবে।
- 10
ক্যাপ্সিকাম টা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে চিনি গোলমরিচের গুঁড়ো লঙ্কাগুঁড়ো দিয়ে দিতে হবে।
- 11
এবার ভেজে রাখা চিকেন গুলো ওর সঙ্গে মিশিয়ে দিতে হবে।
- 12
এবার ৫মিনিট ঢেকে দিয়ে রাখতে হবে।
- 13
এই সময় ১টা বাটিতে একটু গরম জল এরমধ্যে ২ চামচ কর্নফ্লাওয়ার ১চা-চামচ সয়া সস আর নুন মিশিয়েএকটা মিশ্রণ তৈরি করতে হবে।
- 14
৫মিনিট পর ঢাকনা খুলে ওই মিশ্রণটা চিকেন এর সঙ্গে মিশিয়ে দিতে হবে।
- 15
এবারএকটু নেড়ে নিয়ে ৫ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (7)