নারকেলের লাড্ডু (narkeler ladoo recipe in Bengali)

Manami Sadhukhan Chowdhury @cook_12370899
নারকেলের লাড্ডু (narkeler ladoo recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে 1/2 কোরানো নারকেল আলাদাভাবে সরিয়ে রাখুন এবং তারপর একটি প্যানে কনডেন্সড মিল্ক, কোরানো নারকেল ও গুঁড়ো দুধ একসাথে ভালো করে মিশিয়ে জ্বাল দিতে থাকুন।
- 2
খানিকক্ষণ মাঝারি আঁচে জ্বাল দিয়ে সবকটি উপকরণ মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
- 3
এরপর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঘন ঘন নেড়ে মিশ্রণটি প্যানের গা ছেরে আসা পর্যন্ত জ্বাল দিন।
- 4
মিশ্রণটি প্যানের গা ছেড়ে আসলে ওর সাথে এলাচ গুঁড়ো ভাল করে মিশিয়ে নামিয়ে নিন এবং হাতে একটু ঘি মেখে নিয়ে গরম থাকতে থাকতেই গোল গোল লাড্ডু তৈরি করে ফেলুন।
- 5
লাড্ডু গুলো আলাদা করে রাখা কোরানো নারকেল এর ওপর গড়িয়ে নিন।
- 6
ব্যাস তাহলেই নারকেলের লাড্ডু পরিবেশনের জন্য প্রস্তুত।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/12743344






মন্তব্যগুলি (5)