মুর্গ মাখানি, বাটার রুটি(moorg makhani,butter rooti recipe in Bengali)

Popy Roy @cook_19785204
#ক্যুইক ফিক্স ডিনার
মুর্গ মাখানি, বাটার রুটি(moorg makhani,butter rooti recipe in Bengali)
#ক্যুইক ফিক্স ডিনার
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিকেন, নুন, লন্কা বাটা, লন্কা গুঁড়ো,আদা বাটা, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে ৩০মিনিট রেখে দিতে হবে।
- 2
কড়াইতে তেল ও ১টেবিল চামচ মাখন গরম করে ম্যারিনেট করা চিকেন গুলো ৫-৬মিনিট উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে।
- 3
এবার পেয়াজ বাটা দিয়ে নেড়ে জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে কষতে হবে।কষা হয়ে গেলে ফেটানো টকদই দিতে হবে।
- 4
এবার ভেজে রাখা চিকেন গুলো দিয়ে ৫-৭মিনিট কম আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে।
- 5
চিকেন সেদ্ধ হয়ে গেলে সামান্য গরম জল দিয়ে আরও ৫মিনিট ফোটাতে হবে। এবার ফ্রেসক্রীম, চিনি,বাকি ২চামচ মাখন দিয়ে নেড়ে দিতে হবে।
- 6
নামিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13002505









মন্তব্যগুলি (3)