বম্বে গ্রিল স্যান্ডউইচ (Bombay grill Sandwich recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার
রেসিপির কথা ভাবলেই, মাথায় আসে অতি প্রচলিত বম্বে গ্রিল। এটি বম্বের বিখ্যাত স্ট্রিট ফুড যা নাকি দুটো খেলেই ডিনার হয়ে যেতে পারে ও আপনাকে অন্য যেকোনো স্যান্ডউইচের কথা ভুলিয়ে দিতে পারে। চট জলদি বানিয়ে ফেলা যায় এবং মাঝে মাঝে অন্য রকম কিছু খেতে ইচ্ছে হলে ও
খিদে মেটানোর জন্য আদর্শ একটি ক্যুইকফিক্স ডিনার।

রান্নার নির্দেশ সমূহ
- 1
কড়াইতে তেল গরম করে হিং, সরষে, কারি পাতা ফোরণ দিয়ে, সেদ্ধ আলু দিয়ে দিতে হবে। তার পর একে একে সব মশলা, পিয়াজ কুচি, কাচা মরিচ ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে সেটার মধ্যে অল্প চিজ শ্রেড করে দিয়ে আবারো মাখিয়ে নিতে হবে।
- 2
২ টো ব্রেড স্লাইস নিয়ে আলু মিশ্রণ লাগাতে হবে। অন্য ২ টো টে প্রথমে চিজ স্প্রেড ও তারপর পনীর পাতলা পাতলা করে স্লাইস করে দিতে হবে।
- 3
যেই স্লাইস দুটি তে আলুর মিশ্রণ টি মাখানো, সেটি তে আলুর স্প্রেডের ওপর চিজ স্লাইস সাজিয়ে দিতে হবে। অরেগেনো ও চিলি ফ্লাকে সিসনিং দিতে হবে।
- 4
তারপর, পনীর স্লাইস দেওয়া স্লাইস ও আলু চিজ দেওয়া স্লাইস দিয়ে কভার করে স্যান্ডউইচ টা বানান। ওপরের দিকে মাখন দিয়ে, প্যান গরম করে দু দিকে টোস্ট /গ্রিল করে নিতে হবে। একদিক হলে অপর দিক।
- 5
টোস্ট/ গ্রিল হলে নামিয়ে, ধনেপাতা ও পুদিনা পাতা বাটা, যা একটু লবণ, লেবুর রস ও দু চার কোওয়া রসুন ও লঙ্কা গুরো ও কাচা মরিচ দিয়ে মিক্সিতে বাটা হোয়েছে, সেটি লাগিয়ে দিয়ে, কেটে সার্ভ করুন বম্বে গ্রিল।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)