ম্যাংগো পাটিসাপ্টা (Mango Patisapta recipe in Bengali)

#ডিলাইটফুল ডেজার্ট
পৌষ সংক্রান্তি পাটিসাপ্টা ছাড়া সম্পূর্ণ হয়না |আবার আম তখন পাওয়া যায়না বললেই চলে |তাই এই সিজনে আমের স্বাদের পাটিসাপ্টা একবারে মন কেড়ে নেয় |
ম্যাংগো পাটিসাপ্টা (Mango Patisapta recipe in Bengali)
#ডিলাইটফুল ডেজার্ট
পৌষ সংক্রান্তি পাটিসাপ্টা ছাড়া সম্পূর্ণ হয়না |আবার আম তখন পাওয়া যায়না বললেই চলে |তাই এই সিজনে আমের স্বাদের পাটিসাপ্টা একবারে মন কেড়ে নেয় |
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মিক্সিতে এক কাপ মতো চিনি নিয়ে গুঁড়ো করে একটি পাত্রে রাখলাম |এরপর আঁটি বাদ দিয়ে আম টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে আমের পাল্প করে নিলাম ও ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম |
- 2
একটি পাত্রে ময়দা, সুজি,চালের গুঁড়ো, চিনি(2-3চামচ আন্দাজমতো,আমের মিষ্টির উপর নির্ভর করে) নিয়ে অল্প অল্প করে দুধ (আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা)মিশিয়ে নাড়তে থাকলাম | আমের পাল্প যোগ করে ভালো করে মিশিয়ে একটি মসৃন ব্যাটার তৈরী করে নিলাম যেটি খুব ঘন ও না আবার পাতলা হবে না | নুন যোগ করলাম | এটিকে এক ঘন্টা রেখে দিলাম |
- 3
এবার কড়াতে 500ml মতো দুধ নিয়ে কম অথবা মিডিয়াম আঁচে ফুটতে দিলাম | গুঁড়ো দুধ ও চিনি (2-3চামচ) মিশিয়ে ক্রমাগত নাড়তে থাকলাম |একটু ঘন হয়ে এলে আমের পাল্প যোগ করে আবারও নাড়তে থাকলাম যতক্ষণ না ক্ষীর এর মতো হচ্ছে | ঘি যোগ করে মিশিয়ে নিলাম |
- 4
এবার একটি ফ্রাইং প্যান নিয়ে ভালো করে গরম করে নিলাম |তেল ব্রাশ করে নিলাম | একটি গোল হাতায় ব্যাটার নিয়ে গোল আকারে ছড়িয়ে দিলাম |একটু ফুলে উঠতেই ওর মধ্যে বানানো ক্ষীর যোগ করলাম |খুন্তির সাহায্যে হালকা করে তুলে রোলের আকারে পাকিয়ে দিলাম | 2-3মিনিট প্যানে রাখলাম |এইভাবেই সমস্ত ব্যাটার ও ক্ষীর সহযোগে বানিয়ে ফেললাম ম্যাংগো পাটিসাপ্টা |
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (18)