হারিয়ালি চিকেন টাংরি কাবাব (hariyali chicken tangri kabab recipe in Bengali)

#goldenapron3
এবারের ধাঁধা দিয়ে আমি মিন্ট ( পুদিনা নিয়েছি) আর গ্রিল করেছি।
এক রকম চিকেন খেতে ভালো লাগে না। তাই অন্য রকম চিকেন বানালাম। খেতে দারুন।
হারিয়ালি চিকেন টাংরি কাবাব (hariyali chicken tangri kabab recipe in Bengali)
#goldenapron3
এবারের ধাঁধা দিয়ে আমি মিন্ট ( পুদিনা নিয়েছি) আর গ্রিল করেছি।
এক রকম চিকেন খেতে ভালো লাগে না। তাই অন্য রকম চিকেন বানালাম। খেতে দারুন।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেন কে ভালো করে ধুয়ে নিন।মুরগির লেগ পিস গুলোতে যাতে মশলা ভালোভাবে ঢোকে, তার জন্য মাংসের গায়ে ছুরি দিয়ে চিরে চিরে দিন, কাঁটা দিয়ে ফুটো করে দিতে হবে৷
- 2
পুদিনাপাতা, ধনেপাতা,কাঁচা লংকা ভালো করে ধুয়ে মিহিন পেস্ট বানিয়ে নিন।
- 3
এরপর চিকেনে টক দই, পুদিনা পাতার পেস্ট, সব মশলা, নুন, ১ টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মেখে ২ ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দিন। যত বেশি সময়ে চিকেন ম্যারিনেট হবে কাবাব তত বেশি খেতে ভালো হয়ে।
- 4
বানাবার ১৫ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখুন।
- 5
এবার ননস্টিক প্যানে তেল দিন,তেল গরম হলে ২/৩ টে চিকেন পিস দিন।
এবার চিকেন পিস গুলো কে এপিঠ ওপিঠ করে ভাজুন। - 6
তার পর গ্যাস একদম কম করে ননস্টিক প্যানের উপর ঢাকা দিয়ে চিকেন গুলো কে সেদ্ধ হতে দিন,চিকেন দিয়ে অনেক জল বের হবে ওতে চিকেন সেদ্ধ হয়ে যাবে।
- 7
চিকেন সেদ্ধ হয়ে লাল লাল রঙ ধরলে একটা জালি স্ট্যান্ড নিন,
এপিঠ ওপিঠ করে সেকে নিন,নজর রাখবেন পুড়ে না যায়ে।এ রকম রঙ আসলে বুঝবেন হারিয়ালি চিকেন টাংরি কাবাব হয়ে গেছে। - 8
প্লেটে সাজিয়ে উপর দিয়ে চাট মশলা ছড়িয়ে দিন।
সাথে পেঁয়াজ, লেবু, শসা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (6)