রসুন ভর্তা (Rosun bhorta recipe in Bengali)
#স্পাইসি
রান্নার নির্দেশ সমূহ
- 1
রসুন থেকে কোয়া বের করে নিন। ভালো করে ধুয়ে, শুকনো করে মুছে নিন। খোসা সমেত রসুন শুকনো কড়াইয়ে ভেজে নিন। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ভাজুন।ভাজাতেই সেদ্ধ হয়ে যাবে। ভাজা রসুনের খোসা ছাড়িয়ে নিন। পেঁয়াজ কুচি করে কেটে নিন।
- 2
কড়াইয়ে অল্প তেল গরম করে শুকনো লঙ্কা ভেজে তুলে নিন।ঐ তেলে পেঁয়াজ কুচি দিন। অল্প ভেজে ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিন।
- 3
এবার ভাজা রসুন হাত দিয়ে চেপে চেপে ভেঙে নিন। খুব মসৃন হবে না। রসুনের সাথে পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা, স্বাদ মতন লবণ ও বেশি করে সরষে তেল দিয়ে মেখে নিন। তৈরি রসুন ভর্তা। গরম ভাতে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13127852










মন্তব্যগুলি (5)