চিকেন কষা (chicken kosha recipe in Bengali)

#স্পাইসি
এই রেসিপি টা ভাত, রুটি, নান, পরোটা সবের সাথেই দারুণ লাগে।
চিকেন কষা (chicken kosha recipe in Bengali)
#স্পাইসি
এই রেসিপি টা ভাত, রুটি, নান, পরোটা সবের সাথেই দারুণ লাগে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
কড়াইতে ২ চামচ সঃতেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা, রসুন, টমেটো, লংকা গুঁড়ো সব দিয়ে ভালো করে ভেজে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিতে হবে।
- 2
এরপর মাংস টা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারমধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মিক্সিতে তৈরী ওই পেস্ট, ফেটানো টকদই, নুন, সামান্য চিনি, সঃতেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে ১ ঘন্টা মতো।
- 3
আলু ভালো করে ভেজে তুলে রাখতে হবে।
- 4
কড়াইতে সঃতেল দিয়ে তার মধ্যে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে অল্প পেঁয়াজ কুচি ভেজে ওর মধ্যে ম্যারিনেট করা মাংস টা দিয়ে অল্প নাড়িয়ে ঢেকে রাখতে হবে বেশ খানিকক্ষণ।
- 5
ঢাকা খুলে মাঝে মাঝে কষাতে হবে। কষানো হয়ে এলে মাংস থেকে তেল বেরিয়ে এলে ওর মধ্যে ভাজা আলু দিয়ে আরেকটু কষিয়ে পরিমাণমতো গরম জল ঢেলে ঢাকা দিতে হবে। ঝোল ফুটে ঘন হয়ে এলে গরমমশলা গুঁড়ো ও ঘি দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই রেডি।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (5)