ছানার বাহারি পায়েস (Chhanar bahari payesh recipe in Bengali)

#মিষ্টি
ছানার পায়েস খুবই বিখ্যাত এবং সুস্বাদু একটি মিষ্টি। এটিতে দুধ এবং ছানা দুটোই দেওয়া হয় তাই এটি খুবই পুষ্টিকরও।
ছানার বাহারি পায়েস (Chhanar bahari payesh recipe in Bengali)
#মিষ্টি
ছানার পায়েস খুবই বিখ্যাত এবং সুস্বাদু একটি মিষ্টি। এটিতে দুধ এবং ছানা দুটোই দেওয়া হয় তাই এটি খুবই পুষ্টিকরও।
রান্নার নির্দেশ সমূহ
- 1
হাফ লিটার দুধ জাল দিয়ে তারপর আঁচ কমিয়ে ২ টেবিল চামচ সাদা ভিনিগার দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে আরো ১ টেবিল চামচ ভিনিগার দিয়ে খুব ভালো করে মিশিয়ে ছানা করে নিতে হবে।
- 2
ছানা ধুয়ে নিয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে।
- 3
চিনি গুঁড়ো করে রাখতে হবে I গোটা কাজু বাদাম একটু শুকনো ভেজে তারপর গুঁড়ো করে নিতে হবে।
- 4
বাকি দুধ জাল দিয়ে খুব ঘন করে নিয়ে গুঁড়ো করা চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর জল ঝরানো ছানা একটু মেখে নিয়ে দিতে হবে।
- 5
গোলাপ জল ও একটু কাজু বাদাম গুঁড়ো দিয়ে ২-৩ মিনিট নেড়ে নামিয়ে নিয়ে দুই ভাগে ভাগ করে নিতে হবে।
- 6
এক ভাগে কেশর ফুড কালার ও আরেক ভাগে সবুজ ফুড কালার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 7
এবার ইচ্ছেমত সারভিং বাটিতে ঢেলে ওপরে কিশমিশ ও বাকি কাজু বাদাম গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন ছানার বাহারি পায়েস।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (10)