#উচ্ছে চচ্চড়ি (ucche chacchori recipe in Bengali)

#তেঁতো /টক: এটা আমার দিদা র রেসিপি। যদিও দিদা র কাছে শেখা র সৌভাগ্য আমার হয় নি।এটা আমার মা এর কাছে আমি শিখেছি। যারা তেতো খেতে ভালোবাসে তারা এটা রান্না করে দেখতে পারেন।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আলু,বেগুন,পটল ডুমো ডুমো করে কেটে ভেজে নিতে হবে।বরি ভেজে তুলে নিতে হবে।আর উচ্ছে সরু করে কেটে ভেজে নিতে হবে।
- 2
এরপর কড়াই তে তেল দিয়ে আলু,পটল,বেগুন, উচ্ছে সব সবজি দিয়ে সরষে পস তো বাটা দিয়ে কিছু ক্ষন রান্না করতে হবে।
- 3
এরপর এতে নুন,হলুদ দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দিতে হবে। কিছু ক্ষন পর সব সবজি সিদ্ধ হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে রাখতে হবে।
- 4
এবার কড়াই তে তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে সেদ্ধ করা সবজি গুলো দিয়ে ভাজতে হবে।
- 5
ভাজা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে ওপর দিয়ে বরি গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)