মাছের ডিমের শুক্তো (macher dimer shukto recipe in Bengali)

#তেঁতো/টক
তেতো বা শুক্তো নাম টা শুনলেই পেট টা কেমন যেন ভরে ওঠে, খিদে যেন চলে যায়।
কিন্তু তেতো বা শুক্তোতে যখন মাছের ডিম পড়ে, তখন খিদে যেন চাঁড়া দিয়ে ওঠে। এই পদটি আমার মা'য়ের থেকে শেখা। খুবই সুস্বাদু একটি রেসিপি।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে, একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে মাছের ডিম টা সেদ্ধ করে পিস পিস করে কেটে নিতে হবে।
- 2
কড়াইতে সঃতেল দিয়ে তার মধ্যে রাধুনি ও অল্প সরষে ফোঁড়ন দিয়ে সব সব্জি গুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ঢেলে দিতে হবে, সঙ্গে নুন, হ্লুদ দিয়ে নাড়িয়ে ঢেকে রাখতে হবে বেশ খানিকক্ষণ।
- 3
ঢাকা খুলে আবার একটুক্ষন নাড়াতে হবে। সব্জি ভালোভাবে ভাজা হয়ে এলে জল দিয়ে ফুটতে দিতে হবে। ঝোল ফুটে উঠলে ওর ওপর দিয়ে সেদ্ধ মাছের ডিম গুলো দিয়ে আরেকটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি মাছের ডিমের শুক্তো। গরম ভাতে এর স্বাদই আলাদা।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)