নো ইষ্ট সিনামন রোল ( no is cinnamon roll recipe in Bengali

#NoOvenBaking
মাস্টার সেফ নেহার তৈরি এই রেসিপি টা আজ আমি বানালাম। খুব ভালো লাগল বানিয়ে। আর এর টেষ্ট ও খুব ভাল। আমাদের বাড়ির ছোট থেকে বড় সকলের খুব পছন্দের।
নো ইষ্ট সিনামন রোল ( no is cinnamon roll recipe in Bengali
#NoOvenBaking
মাস্টার সেফ নেহার তৈরি এই রেসিপি টা আজ আমি বানালাম। খুব ভালো লাগল বানিয়ে। আর এর টেষ্ট ও খুব ভাল। আমাদের বাড়ির ছোট থেকে বড় সকলের খুব পছন্দের।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ময়দা টা কে বেকিং পাউডার,বেকিং সোডা,নুন,চিনি,বাটার ও দই দিয়ে ভালো করে মেখে ১০ মিনিটের জন্য রেখে দিলাম।
- 2
তার পর সিনামন রোলের ফিলিং টা বানিয়ে নিলাম।তার জন্য প্রথমে একটা পাত্র নিলাম। তার মধ্যে ব্রাউন সুগার,সিনামন পাউডার,বাটার দিয়ে ভালো করে পেষ্ট করে নিলাম ।
- 3
এরপর ঔ ময়দা মাখা টা পুরোটাকে বেলে নিলাম।
- 4
তার পর তার ওপর ওই ফিলিংটা লাগিয়ে দিলাম।তারপর ব্যাগের মতো দুই ভাঁজ করে মুরে নিলাম।
- 5
এরপর আরও একটু বেলে ৬ টি ভাগ করলাম।এরপর একটা ভাগ নিয়ে তাকে লম্বা করে কেটে বিনুনির মতো পাকিয়ে গুটিয়ে একটা সেপ দিলাম। প্রত্যকটাকেই এভাবে করে নিলাম।
- 6
তার পর কড়াইটা কে আগে থেকে নুন দিয়ে স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করে নিয়েছিলাম।এখন একটা প্লেটে ওপর মাফিন মোল্ডের মধ্যে তৈরি করা সিনামন রোল বসিয়ে দিলাম।তারপর ওই প্লেট টা প্রিহিট করা স্ট্যান্ডের ওপর বসিয়ে ঢাকা দিয়ে ১৫ মিনিটের মতো বেক করে নিলাম।
- 7
এরপর নামিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (2)