আইসক্রিম সন্দেশ(Ice cream sondesh recipe in bengali)

#ilovecooking
আজ রাখীপূর্ণিমা একটু মিষ্টি না বানালে কেমন যেন উৎসবের মেজাজ আসে না।অবশ্যই এক নতুন আঙ্গিকে প্রকাশ পায় বিশেষ এই মিষ্টি।
আইসক্রিম সন্দেশ(Ice cream sondesh recipe in bengali)
#ilovecooking
আজ রাখীপূর্ণিমা একটু মিষ্টি না বানালে কেমন যেন উৎসবের মেজাজ আসে না।অবশ্যই এক নতুন আঙ্গিকে প্রকাশ পায় বিশেষ এই মিষ্টি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথম এ দুধ ফুটিয়ে নিলাম।গ্যাস অফ্ করে চার মিনিট পর লেবুর রস জলে গুলে পাতলা করে নিয়ে ঐ দুধের মধ্যে ধীরে ধীরে মিশিয়ে ছানা কেটে নিলাম।গরম অবস্থায় ছেঁকে জল আলাদা করে নিলাম।
- 2
এবার কলের নিচে কাপড়ের মধ্যে রেখে ভালো করে ধুয়ে, জল ঝরতে ঝুলিয়ে বেঁধে রাখলাম।
- 3
একঘন্টা পর মিক্সির পাত্রে ছানা,গুড়ো চিনি ও এলাচ দানা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।ঢাকা খুলে রুহ্আফ্জা যোগ করে আবার মিশিয়ে নিলাম।এরপর দুধ ও দই ঐ মিশ্রণে দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম।
- 4
মিশ্রণটি একটি মাখন লাগানো টিফিন বাক্সের মধ্যে ঢেলে উপর থেকে একচামচ রুহ্আফ্জা ছড়িয়ে দিলাম।বাক্সটি ঢাকা দিলাম।গ্যাসে বড় পাত্রে জলের মধ্যে টিফিন বাক্সটি রেখে উপরে ঢাকা দিয়ে আধঘন্টা কম আঁচে রেখে দিয়ে গ্যাস অফ্ করে দিলাম।
- 5
এভাবে আর দশ মিনিট গরম জলের মধ্যে রেখে, পরে উঠিয়ে নিলাম।ঢাকনা খুলে টিফিন বাক্স টি ঠান্ডা করে নিয়ে,ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করলাম।মুখে দিলেই মিলিয়ে যায় এতটাই মোলায়েম হয়।অপূর্ব রুহ্আফ্জার মিষ্টি গন্ধে ভরপুর এই আইসক্রিম সন্দেশ।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি (14)