পাউরুটির দই বড়া (Bread doi bora recipe in bengali)

#দই রেসিপি
দই বড়া বানাতে বেশকিছুটা সময় ধরে প্রস্তুতি নিতে হয়। ছোট বেলায় মা কোনো প্রস্তুতি ছাড়াই ঝট পট বানিয়ে ফেলতো এক রকম দই বড়া ।। সেটাই আমি বানালাম।।

রান্নার নির্দেশ সমূহ
- 1
পাউরুটির ধার কেটে নিয়েছি । এবার পাউরুটি গুলো ছোট টুকরো করেছি ।সুজি 4 টেবিল চামচ গরম জল দিয়ে ভিজিয়েছি।এর সাথে পাউরুটির টুকরো গুলো মিশিয়ে 20 - 25 মিনিট রেখে দিয়েছি ।
- 2
এবার এর সাথে কাঁচা লঙ্কা, ধনেপাতা, ও স্বাদ মতো লবণ দিয়ে মেখেছি, একটা নরম ডো হবে । এবার কড়াই তে তেল গরম করেছি।ইচ্ছে মতো আকারে গড়ে ডুবো তেলে ভেজে নিয়েছি ।
- 3
বল গুলো লবণ মেশানো জলে 5 মিনিট ডুবিয়ে রেখেছি । দই এ বিট নুন মিশিয়ে ভালো ফেটিয়ে নিয়েছি ।
- 4
প্রয়োজন অনুযায়ী ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, লেবুর রস, নুন, চিনি, তেল দিয়ে, বানানো গ্রীন / সবুজ চাটনি। প্রয়োজন অনুযায়ী তেঁতুলের পাল্প, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চাট মশলা, বিট নুন, গুর দিয়ে বানানো মিষ্টি চাটনি।
- 5
এবার সাজানোর পালা । প্লেটে বড়া গুলো দিয়ে ওপরে দই, মিষ্টি চাটনি, সবুজ চাটনি, চাট মশলা, জিরে ভাজা গুঁড়ো, দিয়েছি ।
- 6
তৈরি ঝটপট দই বড়া।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)