ডিমের চিলা(Egg chila recipe in Bengali)

Moumita Bagchi @cook_24595492
ডিমের চিলা(Egg chila recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
সব সবজি খুব ছোটো ছোটো করে কুচি করতে হবে আর গাজর গ্রেট করতে হবে।
- 2
একটি বড়ো পাত্রে ময়দা, সুজি, ডিম, বেকিং পাউডার, নুন, হলুদ, জিরে গুরো ও লঙ্কা গুঁড়ো একে একে মেশাতে হবে। এবার একটু একটু করে দুধ মিশিয়ে ঘন মিশ্রণ বানাতে হবে।
- 3
এর পর সব সবজি গুলো মেশাতে হবে। প্রয়োজন হলে আর একটু দুধ মেশাতে হবে, মিশ্রণ টি ঘন হবে।
- 4
এবার ফ্রাইং প্যানে ১ টেবিল চামচ তেল। গরম করে এক হাতা ব্যাটার ঢোসার বাটারের মতো গোল করে ছড়িয়ে দিতে হবে।
- 5
কম আঁচে রেখে ঢেকে দিতে হবে। ২-৩ মিনিট পর চিলাটি উল্টে দিয়ে আবার ঢেকে দিতে হবে। ২ মিনিট পর দুই দিক হালকা বাদামি করে ভেজে উঠিয়ে নিতে হবে।
- 6
এবার একটু তেল দিয়ে পরের চিলা টি ভাজতে হবে। চিলা টি একটু মোটা হবে তাই খেয়াল রাখবেন যেনো ভিতরে কাঁচা না থাকে।
- 7
এবার টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13436097





মন্তব্যগুলি (6)