চিকেন মাখানি পিজ্জা (Chicken Makhani Pizza recipe in bengali)

#ময়দা
বিকালের জলখাবারের জন্য সুস্বাদু একটি রেসিপি।সবার ভীষন পছন্দের।
চিকেন মাখানি পিজ্জা (Chicken Makhani Pizza recipe in bengali)
#ময়দা
বিকালের জলখাবারের জন্য সুস্বাদু একটি রেসিপি।সবার ভীষন পছন্দের।
রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দা, টকদই, বেকিং পাউডার, বেকিং সোডা, নুন, চিনি, তেল একসঙ্গে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে সফ্ট ডো বানিয়ে নিতে হবে।২০মিনিট ঢাকা দিতে হবে।
- 2
কড়াইতে কিছুটা ড়াইমাখন গরম করে জিরে দিয়ে পেয়াজ টুকরো,আদা টুকরো, রসুন টুকরো,টমাটো টুকরো দিয়ে ভালো করে ভেজে নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে।
- 3
মশলাটা অল্প জল দিয়ে মিক্সিতে পেস্ট তৈরি করে নিতে হবে।
- 4
কড়াইতে আরও কিছুটা মাখন গরম করে মশলার পেস্ট ঢেলে দিতে হবে। এবার চিকেন টুকরো দিয়ে কষতে হবে।
- 5
জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো, কাশ্মীরি লন্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়তে হবে। স্বাদমতো নুন,টমাটো সস ও সামান্য অরিগ্যানো দিয়ে নেড়েচেড়ে শুকনো করে নামিয়ে নিতে হবে।
- 6
চিকেন পিস গুলো গ্রেভি থেকে আলাদা করে তুলে রাখতে হবে।
- 7
এবার ময়দার ডো মোটা গোল করে বেলে নিতে হবে।একসাইডে চামচের সাহায্যে ফুটো ফুটো করে নিতে হবে।
- 8
তাওয়া গরম করে দুসাইড ভালো করে সেঁকে নিতে হবে। রুটির উপরে চিকেন মাখানির গ্রেভি পুরো লাগিয়ে নিতে হবে।
- 9
কিছুটা চিজ ছড়িয়ে দিতে হবে। এরপর, ক্যাপ্সিকাম, পেয়াজ টুকরো,ও চিকেন টুকরো দিয়ে সাজিয়ে দিতে হবে।
- 10
এখন টমাটো টুকরো দিয়ে সাজিয়ে উপরে আবার চিজ দিয়ে ভর্তি করে দিতে হবে।
- 11
একটি তাওয়াতে মাখন লাগিয়ে নিতে হবে।ওর উপরে পিজ্জা বসিয়ে দিতে হবে।উপরে চিলি ফ্লেক্স ও অরিগ্যানো ছড়িয়ে দিতে হবে।
- 12
আঁচ একদম লো করে ১০মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। পিজ্জা তৈরি হয়ে যাবে। নামিয়ে পিস করে গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি (7)