ডিম কষা(egg kosha recipe in bengali)

Tanushree Das Dhar @Tanu123
#worldeggchallenge
চটজলদি টেস্টি একটি রান্না।
ডিম কষা(egg kosha recipe in bengali)
#worldeggchallenge
চটজলদি টেস্টি একটি রান্না।
রান্নার নির্দেশ সমূহ
- 1
ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখতে হবে
- 2
সর্ষে তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা, কালোজিরা ফোড়ন দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবেনিতে হবে
- 3
এবার জিরা বাটা, ধনে বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন চিনি হলুদ দিয়ে, টমেটো বাটা দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে
- 4
এবার কিছুটা জল দিয়ে ভেজে রাখা ডিম দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে।
- 5
তারপর গরম মশলা গুঁড়ো আর কাশুরি মেথি ছড়িয়ে ঘন হয়ে এলে নামিয়ে নিয়ে গরম ভাত অথবা রূটি, পরোটা সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13610143



মন্তব্যগুলি (3)