আলু ঝিঙে পোস্ত(aloo jhinge posto recipe in Bengali)

Rumar Rannaghor (Ruma Satpati) (Youtube - Rumar Rannaghor) @cook_21973701
আলু ঝিঙে পোস্ত(aloo jhinge posto recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আলু আর ঝিঙ্গা গুলো ভালো ভাবে ধুয়ে ছোটো ছোটো টুকরা করে কেটে নেবো
- 2
এবার একটা কড়াই তে সর্ষের তেল গরম করে কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন টা ফোড়ন দিয়ে ভেজে নিয়ে তারপর আলু টাকে পরিমাণ মত লবণ দিয়ে ভেজে নেবো তারপর ঝিঙা টা দিয়ে কিছুটা সময় নাড়া চাড়া করে একটু সামান্য হলুদ গুঁড়া দিয়ে ভেজে নেবো
- 3
এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো 4 মিনিট মতো গ্যাস টা ফুল আচে রেখে
- 4
এবার ঢাকা খুলে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা টা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়ে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাস টা বন্ধ করে দেবো
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13634666




মন্তব্যগুলি (3)