মেথি দই চিকেন (methi doi chicken recipe in Bengali)

মেথি দই চিকেন (methi doi chicken recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা জায়গায় চিকেন টা নিয়ে এক চামচ টক দই দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দিতে হবে।
- 2
তারপর কড়াইয়ে পরিমাণ মত সাদা তেল দিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মসলা দিতে হবে ।গোটা গরম মসলার একটা সুন্দর গন্ধ বের হলে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে হবে।
- 3
তারপর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে টক দই মাখিয়ে রাখা চিকেন টা দিয়ে দিতে হবে আর ভালো করে ভেজে নিতে হবে।
- 4
তারপর ওর মধ্যে এক এক করে সব মশলা গুলো দিতে হবে। আর ভালো করে কষিয়ে নিতে হবে।
- 5
কষানো হয়ে গেলে ওর মধ্যে আরো কিছুটা টক দই দিয়ে দিতে হবে।এটা যেহেতু মেথি দই চিকেন সেই জন্য এটাতে দই এর পরিমাণ একটু বেশি দিতে হবে। টক দই টা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাস একদম কমিয়ে দিয়ে 15 মিনিট মতো ঢেকে রাখতে রান্না করতে হবে।তারপর চিকেনটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে সামান্য চিনি আর গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করে আবার 10 মিনিট ঢেকে রাখতে হবে।
- 6
তাহলে তৈরি মেথি দই চিকেন।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (4)