পমফ্রেট মাছের সরষে ঝাল (Pomfret fish with curry mustard seed recipe in bengali)

পমফ্রেট মাছের সরষে ঝাল (Pomfret fish with curry mustard seed recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছ গুলো কে কেট ধুয়ে নিয়ে ওর মধ্যে ১/২ চামচ নুন ও১/২ চামচ হলুদ গুরা দিয়ে ভালো করে মিশিয়ে ৫ -১০ মিনিট রেখে দিতে হবে।
- 2
তারপর একটি বাটিতে অল্প জল নিয়ে ওর মধ্যে ১/২ চামচ কালো সরষে বাটা, ১ চামচ সাদা সরষে বাটা, ১/২ চামচ পস্তো বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে এক সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 3
তারপর করাই তে তেল দিয়ে নুন হলুদ মাখানো মাছ গুলো কে ভেজে নিয়ে তুলে রাখতে হবে এবং ওই তেলের মধ্যে কালো জিরা, আদা বাটা, হলুদ গুরা, ধনে গুরা, জিরা গুরা, পরিমান মত নুন ও চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে এক সাথে মেশানো সরষে বাটা পস্তো বাটা কাঁচা লঙ্কা বাটার মিশ্রন টা দিয়ে দিতে হবে এবং পরিমান মত জল দিয়ে ঢেকে দিতে হবে ২ মিনিট।
- 4
তারপর জল ফুটলে ওর মধ্যে ভেজে রাখা মাছ গুলো কে দিয়ে ১০-১৫ মিনিট রান্না করে নিতে হবে এবং নামানোর আগে কাঁচা লঙ্কা গুলো কে দিয়ে নামিয়ে নিতে হবে এবং তৈরি হয়ে যাবে পমফ্রেট মাছের সরষে ঝাল।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি