চিলি চিকেন(chilli chicken recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে বোনলেস চিকেন গুলো ভালো করে ধুয়ে, জল ঝরিয়ে, একে একে দিতে হবে গোলমরিচ গুঁড়ো, লবণ, আদা রসুনের পেস্ট সোয়া সস, কর্নফ্লাওয়ার, ময়দা ও একটা ডিম দিয়ে ভালো করে মেশাতে হবে। ঢাকা দিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে।
- 2
এবার একটি কড়াইতে তেল গরম করে চিকেনের টুকরোগুলো দিয়ে লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে টিস্যু পেপারে তুলে নিতে হবে।
- 3
এবার একটি প্যান গরম করে তাতে ২ টেবিল চামচ তিলের তেল দিয়ে অথবা যেকোন রিফাইন তেল দিয়ে, তেল গরম হলে তাতে আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে অল্প আঁচে একমিনিট মতন ভাজতে হবে। এবার কিউব আকারে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে দিতে হবে।এবার একে একে টমেটো কেচাপ,রেড চিলি সস বা গ্রীন চিলি সস,ভিনিগার,সোয়া সস দিয়ে দিতে হবে ২-৩ মিনিট মাঝারি আঁচে রান্না করতে হবে। এবার একটি বাটিতে এক টেবিলচামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ও অল্প অল্প করে কড়াইতে দিয়ে অনবরত নাড়তে হবে।
- 4
আরো ২-৩ মিনিট রান্না করলেই তৈরী হয়ে যাবে চিলি চিকেন ।এবার ফ্রায়েড রাইস বা জিরা রাইস বা নুডলসের সাথে গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (2)