ক্ষীরের পুরভরা পাটিসাপ্টা পিঠে (kheerer purbhora patisapta pithe recipe in bengali)

Debalina Mukherjee @cook_18210623
ক্ষীরের পুরভরা পাটিসাপ্টা পিঠে (kheerer purbhora patisapta pithe recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কড়াইতে খোয়া ক্ষীরের সাথে দুধ মিশিয়ে ক্ষীর টা কে নরম করে নিতে হবে। এরপর এরমধ্যে একে একে মিল্ক মেড, কাজু, কিসমিস দিয়ে কিছুক্ষণ নাড়াচড়া করে নিয়ে ক্ষীরের পুর টা তৈরি করে নিতে হবে।
- 2
এবার একটা পাত্রে ময়দা,চালের গুঁড়ো সুজি,গুড়ো চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এর সাথে আস্তে আস্তে
দুধ মিশিয়ে একটা ঘন ব্যাটারবানাতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা এবং খুব বেশি ঘন হবে না। - 3
এবার গ্যাসে ননস্টিক কড়াই বসিয়ে, তার মধ্যে এক চামচ ঘি দিয়ে গরম করে নিয়ে,এরমধ্যে গোল হাতা দিয়ে ব্যাটারটা দিয়ে চারপাশে ছড়িয়ে নিতে হবে।
- 4
এবারে ব্যাটার এর মধ্যে ক্ষীরের পুর টা দিয়ে দিতে হবে।
- 5
নিচের দিকটা ভাজা হয়ে গেলে, খুন্তির সাহায্য মুড়ে নিয়ে,ওপিঠ টা আর একটু ভেজে নিয়ে তুলে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13806588

















মন্তব্যগুলি (2)