চুষি পিঠা (chusi pitha recipe in Bengali)

Nabanita Sarkar Modak @cook_25535105
চুষি পিঠা (chusi pitha recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চুলাতে একটি কড়া বসিয়ে দেব এবং চালের গুঁড়ো ও নুন দিয়ে দেব । এবার অল্প অল্প করে জল দিয়ে ভাল ভাবে নাড়তে থাকব।এটি কম আঁচে করতে হবে। যতক্ষন পযর্ন্ত কড়া থেকে বেটার ছেড়ে দেবে না ততক্ষন পযর্ন্ত রান্না করে নেব।
- 2
এরপর কড়া থেকে নামিয়ে একটি ভেজা কাপর দিয়ে চালের গুঁড়োর ডোহ ঢেকে রাখতে হবে ।এবার ছোট ছোট করে লেচি কেটে দুহাতের সাহায্য আলতো হাতে চষি বানিয়ে নেব।
- 3
এবার ওভেনে একটি কড়া বসিয়ে দুধ দিয়ে দেব । এবং এলাচগুঁড়ো দিয়ে নাড়তে থাকব। দুধ ফুটতে শুরু হলে চষি গুলি অল্প অল্প করে দিয়ে দেব।এভাবে সব গুলি দিয়ে দেব।মিডিয়াম আঁচে রেখেই রান্না করতে হবে। কিছুক্ষণ হয়ে গেল চিনি দিয়ে দেব চষি সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব।
- 4
চষি পিঠা ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করব।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13813821





মন্তব্যগুলি (4)