নারকেলের নিরামিষ ঘুগনি (Narkeler niramish ghugni recipe in bengali)

সুতপা(রিমি) মণ্ডল @cook_24881445
নারকেলের নিরামিষ ঘুগনি (Narkeler niramish ghugni recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে, বুট ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখুন।
- 2
পরের দিন সকালে, প্রেসার কুকারে বুট সেদ্ধ করে নিন। আলুর টুকরো গুলো ভালো করে ভেজে তুলে নিন।
- 3
এরপর, কড়াইতে তেল গরম করে তাতে ১-২টো তেজপাতা, গোটা জিরে, আদা বাটা, টমেটো কুচি দিয়ে কষান ৩-৪মিনিট মতো।
- 4
এবার, এই মশালাতে ভেজে রাখা আলু আর সেদ্ধ করে রাখা বুট দিয়ে আরো ৫মিনিট মতো কষিয়ে,নুন, হলুদ গুঁড়ো ও কাঁচা লঙ্কা কুচি,নারকেল কুচি দিয়ে ঢাকা দিয়ে দিন ১০-১৫মিনিট মতো জোড়ালো আঁচে।
- 5
১০-১৫মিনিট পর, ঢাকনা খুলে দেখে নিন। জল জমে এলে এতে পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিন ও ওপর দিয়ে লেবুর রস ও ছোটো করে কেটে রাখা নারকেল কুচি দিয়ে লুচি বা পরোটার সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13819943




মন্তব্যগুলি