ট্যাংরা মাছের চচ্চড়ি(tyangra maacher chocchori recipe in Bengali)

ট্যাংরা মাছের চচ্চড়ি(tyangra maacher chocchori recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে, লবণ হলুদ মাখিয়ে, কড়াই গরম হলে সরষের তেল দিতে হবে। তেল ভালোমতো গরম হলে মাছগুলো ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিতে হবে।
- 2
এবার ওই তেলেই ১ চা চামচ কালোজিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজকুচি গুলো ছেড়ে দিতে হবে। পেঁয়াজ গুলো একটু নরম হয়ে আসলে, লম্বা লম্বা করে কেটে রাখা আলু গুলো ছেড়ে দিতে হবে।
- 3
আলু গুলো একটু ভাজা ভাজা হলে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন ও ঝিঙেগুলো দিয়ে দিতে হবে।
- 4
এবার স্বাদমতো লবণ, ১টেবিল চামচ হলুদ গুঁড়ো, ১ টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 5
সবশেষে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো সামান্যজল দিয়ে দিতে হবে।
- 6
জল ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিতে হবে।
- 7
জল একদম শুকিয়ে মাখা মাখা করে নিতে হবে। সবশেষে সামান্য ধনে পাতা কুচি দিয়ে ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ট্যাংরা মাছের চচ্চড়ি।এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (2)